বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শচীন্দ্র কলেজে ডাঃ শুভ্রজিৎ রায়ের ফ্রি ডেন্টাল ক্যাম্প

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নাগুড়াস্থ শচীন্দ্র কলেজে ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছে ডাঃ শুভ্রজিৎ রায়। কলেজের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শচীন্দ্র লাল সরকারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ডাঃ শুভ্রজিৎ রায়ের তত্বাবধায়নে এই ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। একই সাথে শিক্ষার্থী ও শিক্ষকগণের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে আরও চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ পলি দাশ ও ডাঃ সৃজনী দে। সকাল ১০ টার দিকে ফ্রি ডেন্টাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অত্র কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রমোদ সাহাজি, তরিকুল ইসলাম হারুন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লতিফ হোসেন, অনুপমা ভক্ত, প্রভাষক নজরুল ইসলাম, রণজিৎ কুমার দাস, অঞ্জন কুমার সরকার, শাহ্ আলম, প্রমূখ। উক্ত ডেন্টাল ক্যাম্পে কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক সেবা গ্রহণ করেন। একই সাথে শিক্ষার্থীদের ডাঃ শুভ্রজিৎ রায়ের পক্ষে থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, ডাঃ শুভ্রজিৎ রায় ২০১১ সালে শচীন্দ্র কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপি-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। ডাঃ শুভ্রজিৎ রায় হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ ৯৯ মার্কেটের পাশে ডক্টরস ডেন্টাল জোনের চীফ কনসালটেন্ট (ডেন্টাল সার্জন) হিসাবে নিয়মিত রোগী দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com