রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে ৮০ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এ সময় তিনি বলেন, কৃমি আক্রান্ত হলে ছেলে-মেয়েদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তারা শারীরিক ও মানসিকভাবে ভালোভাবে বেড়ে উঠতে পারে না। কৃমি তার শরীরের পুষ্টি খেয়ে ফেলে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আহবান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ। স্বাস্থ্য বিভাগ জানায়-জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ মার্চ-২০২২ উপলক্ষ্যে ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় এ কর্মসূচির আওতায় ৫ থেকে ১৬ বছর বয়সী ৮০ হাজার শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com