মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৪১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ও বিকেলে প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান ও ১জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ও বিকেলে উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি, টমটম, রিক্সা ও বাসের ধাক্কায় উল্লেখিত লোকজন আহত হন। আহতের মধ্যে আবু তাহের (৩০), দিলাল মিয়া (৩৫), সন্তোস মিয়া (৩২), আঃ সালাম (৩৫), আসাদ মিয়া (৫০), সেকুল ইসলাম (৯) ও আঃ হাই (৪০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান ও গুরুতর আহত সুহেল মিয়া (৩০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com