বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পিতা-মাতাকে মারধর সন্তানের তিন মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৫১০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে মারধর করার দায়ে ফারছু মিয়া (২২) নামে এক যুবক’কে তিন মাসের কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। ফারছু মিয়া উপজেলার দেবপাড়া ইউনিয়নে সদরঘাট গ্রামের বাসিন্দা। জানা যায়, ফারছু মিয়া নিয়মিত মাদক সেবন করে পিতা-মাতাকে মারধর ও স্থানীয় লোকজনের সাথে অসংলগ্ন আচরণ করে আসছিল। মঙ্গলবার পুনরায় মাদক সেবন করে পিতা-মাতাকে মারধর ও স্থানীয় লোকজনের সাথে অসংলগ্ন আচরণ করে ফারছু। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই শফিকুর রহমানসহকারে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফারছু মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com