সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেদ্দায় এমপি আবু জাহির ও আলেয়া জাহিরকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহিরকে সৌদিআরবের জেদ্দায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় জেদ্দার হোটেল ইম্পেরিয়াল হলরুমে সৌদিআরবস্থ হবিগঞ্জ জেলা আওয়ামী ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের আহবায়ক হোসেন আহমদের সভাপতিত্বে ও জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংবর্ধিত ব্যক্তিত্ব আলেয়া জাহির।
আরো উপস্থিত ছিলেনÑ আজাদ মোবারক, খলিলুর রহমান খেলু, শাহ নিজাম উদ্দিন শাকি, কাউসার আলম শাহীন, বকুল, নুর আলম, শাহীন, সেলু, কাজল, মোতাব্বির ও মহাদ্দিস সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। এ সময় বর্তমান সরকারের দেশজুড়ে নানা উন্নয়ন ও হবিগঞ্জের উন্নয়ন অগ্রগতির উদাহরণ তুলে ধরে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com