বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

সদর উপজেলার গোপালপুরে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের গোপালপুর বাজারে হাতুড়িপেটায় আহত বৃদ্ধ আব্দুস সহিদ (৭৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তবে তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন তার ছোট ভাই। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তিনি ওই গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র।
জানা যায়, যাত্রাবড়বাড়ি নোয়াহাটি গ্রামের আব্দুস সহিদ একই গ্রামের তুলা মিয়ার পুত্র কাঠমিস্ত্রি জলফু মিয়ার কাছে দোকান ঠিক করার জন্য কিছু টাকা দেন। কিন্তু জলফু টাকা নিয়ে দোকান মেরামত করে দেয়নি। এ নিয়ে দুই জনের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গত ৩০ নভেম্বর সকালে জলফু মিয়া, মৃত বাদশা মিয়ার পুত্র ঝলক, তার পুত্র নয়ন ও ফিরোজ মিয়ার পুত্র ভিংরাজসহ কয়েকজন লোক সহিদ মিয়াকে গোপালপুর বাজারে একা পেয়ে হাতুড়িপেটা করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই দিন রাতে সহিদ মারা যান। ময়নাতদন্ত শেষে গত বুধবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল খালেক বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তিনি বলেন, যেহেতু মামলা করা হয়েছে, সেহেতু আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে সহিদ মারা যাবার খবর পাওয়ার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com