রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে ভাবির হাতে দেবর হত্যার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ভাবির হাতে মুরসালিন (৪) নামের দেবর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ভাবি পলাতক থাকায় সন্দেহের তীর আরও ঘর্নীভূত হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের গুনু মিয়ার পুত্র মুরসালিনকে তার চাচি হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার অমৃতা সাহা মৃত ঘোষণা করেন। গতকাল রাত ৮টায় লাশের পাশে থাকা নিহত শিশুর মা আবেদীন খাতুন জানান, তিনি জীবিকার তাগিদে ব্র্যাক অফিসে চাকরি করেন। কর্মস্থলে যাবার সময় তার সতীনের ছেলে রুমান মিয়ার স্ত্রী অর্থাৎ মুরসালিনের ভাবি রুবিনা আক্তারের কাছে রেখে যান। গতকালও সকালে মুরসালিন ভাবির কাছে ছিল। মুরসালিন তখন তার মায়ের সাথে যাওয়ার বায়না করে জানায়, ভাবি তাকে কষ্ট দেয়। তাকে বুঝিয়ে রেখে মা কর্মস্থলে চলে যায়। বিকালের দিকে তার জা ফোনে তাকে জানায়, মুরসালিনের অবস্থা খুবই খারাপ। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর শুনে তিনিও কর্মস্থল থেকে সদর হাসপাতালে ছুটে আসেন এবং মৃতদেহ দেখতে পান। তিনি আরও জানান, প্রায়ই রুবিনা তার সাথে ছোটখাটো কথা নিয়ে ঝগড়া করতো। এ কারণে গতকাল ওই সময় মুরসালিনকে শ^াসরোধ করে হত্যার পর পালিয়ে যায় রুবিনা। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করে। তবে মুরসালিনের পিতা ও রুবিনার শশুর ঢাকায় চাকরি করেন। কিন্তু তিনি মুরসালিন ও তার আবেদীনকে ভরণ পোষণ করেন না বলেও অভিযোগ রয়েছে। সদর হাসপাতালের ডাক্তার অমৃতা সাহা জানান, গলায় আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া মুখ ফুলে গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া এ মুহুর্তে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। লাখাই থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। পুলিশ হাসপাতালে পাঠানো হবে। অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুল জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com