বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরের রাজনগরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ১ যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিনেতা আজিজুল ইসলাম (২২) কে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। সেই সাথে নির্যাতিতাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। আজিজুল লাখাই উপজেলার সিংহগ্রামের আলা উদ্দিনের পুত্র ও রাজনগর কবরস্থান সড়কের ভাড়াটিয়া বাসিন্দা। গতকাল শনিবার বিকেলে সদর থানার পুলিশ আজিজুল কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। জানা যায়, উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা জনৈক্য ব্যক্তির কন্যা হবিগঞ্জ শহরে একই এলাকায় বসবাস করে আসছে। এক পর্যায়ে অভিনেতা আজিজুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আটক আজিজুল ইসলাম জানায়, ওই কিশোরীর আরেকটি বিয়ে হয়েছিল। তাকে তালাক দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। উভয়ের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়। বিয়ের জন্য সময় চাইলে না দিয়ে তারা মামলা করে তাকে ফাঁসিয়ে দেয়। সদর থানার ওসি (অপারেশন) নাজমুল হাসান কামাল জানান, মামলা রুজু করা হয়েছে এবং নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com