বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ॥ ৩ জনের সাজা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় জরিমানা ও কারাদ- প্রদান করা হয়। জানা যায়, মাস্ক না পরার জন্য ৪ জনকে ১হাজার ৪শ টাকা এবং মাদক সেবনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৩ জনের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত ৩ জন হলেন জলসুখা গ্রামের মৃত ব্রজলাল ঘোষের ছেলে জহরলাল ঘোষ, দক্ষিণ আটপাড়া গ্রামের নঈমুল্লাহর ছেলে মোঃ মুসলিম উদ্দিন এবং জলসুখা গ্রামের সোনাউল্লার ছেলে সফিকউল্লা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com