রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে অবৈধ পশুরহাট অপসারণ দাবি মহাসড়কে তীব্র যানজটের অভিযোগ চুনারুঘাটে নারীকে গণধর্ষণের অভিযোগে যুবককে থানায় সোপর্দ ইউকের পোর্টসমাউথ এর লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত সীমান্তের ২০৬টি মন্ডপে নিরাপত্তা বিজিবি ॥ হবিগঞ্জের মাঠে ৩৪ প্লাটুন নজরদারিতে থাকবে ড্রোন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনষ্ঠিত হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজী মোখলেছুর রহমানের নির্বাচনী প্রচারণা ও ইশতেহার ঘোষণা লাখাইয়ে ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বাছির গ্রেপ্তার নবীগঞ্জ পৌরসভার পূজামণ্ডপে বিএনপি নেতা অলিউর রহমানের চাল-ডাল উপহার ডিআইজির কণ্ঠ নকল করে প্রতারণা ॥ মূলহোতা গ্রেপ্তার

সীমান্তের ২০৬টি মন্ডপে নিরাপত্তা বিজিবি ॥ হবিগঞ্জের মাঠে ৩৪ প্লাটুন নজরদারিতে থাকবে ড্রোন

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ‘ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ’ পরিদর্শনকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পূজা মন্ডপের সভাপতির নিকট বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন।
সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদ হাসান জানান, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সহ ৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২০৬টিসহ ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শ্রীমঙ্গল সেক্টরে মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে । ২২ অক্টোবর পর্যন্ত মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছেন। এছাড়া নজরদারির জন্য বিভিন্ন স্থানে একাধিক অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সেক্টর কমান্ডার বলেন, দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহবান জানান।
মিডিয়া ব্রিফিংকালে সেক্টর কমান্ডার বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দিন-রাত অভিযান পরিচালনা করা হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসব অভিযানে মোট ৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দূর্গম এলাকায় ১৮৩টি মণ্ডপ রয়েছে। দূর্গম এলাকার নিরাপত্তায় ১৮টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবেন। মাঠ পর্যায়ের সমন্বয়ে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com