বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচংয়ে ব্র্যাক সিড এর ধান কর্তন সহায়তা কর্মসূচি

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী লক্ষ্মীবাওড় হাওড়ে কৃষক ইমদাদুল হক এর জমিতে হাইব্রিড ধান শক্তি-৩ এর ফসল কর্তন অনুষ্ঠিত হয়। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টার প্রাইজ আয়োজিত ধান কর্তন সহায়তা কর্মসূচি স্থানীয় ডিলার, রির্টেইলার ও কৃষকগনকে নিয়ে পালন করা হয়। এই ধানের বিশেষ বৈশিষ্ট্য হল শীলা বৃষ্টি সহনশীল, শীষে চিটা হয়না, ধান ঝরে পড়েনা, শীষ লম্বা হয়, অন্য জাতের চেয়ে ফলন বেশি হয় এবং আগাম কাটা যায় এজন্য উপস্থিত কৃষক ও ডিলারগণ খুবই খুশি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এর জেনারেল ম্যানেজার আজিজুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার মনির হোসেন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হাবিবুর রহমান, স্থানীয় বীজ ডিলার বানিয়াচংয়ের হোসেন আহমেদ, আজমিরীগঞ্জের সেইকুল ইসলাম, রসুলগঞ্জের রাজু আহমেদ, হবিগঞ্জ সদর এর হাজী রমজান আলী, তাজুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন ৫-৬ জন রিটেইলার ও ২৫-৩০ জন স্থানীয় কৃষক। তারা সবাই শক্তি-৩ ধান দেখে পছন্দ করেন এবং বলেন শক্তি-৩ এই হাইব্রিড ধানের জাতটি হাওরের মানুষের স্বপ্ন পূরণ করেছে যা হাওরের মানুষের বহু প্রতীার পর ব্র্যাক সিড বাজারজাতকৃত এত ভাল জাতের হাইব্রিড ধান শক্তি-৩ তার পেয়েছেন। ১০বর্গ মিটার জমিতে ১২.৭৮ কেজি ফলন পাওয়া যায় অর্থাৎ প্রতি শতাংশে ১মনেরও বেশি ফলন পাওয়া যায়। শক্তি-৩ ধান আগামীতে সংশ্লিষ্ট ডিলারগণ বিক্রি করবেন ও স্থানীয় কৃষক তা চাষাবাদ করবেন এই প্রতিশ্রুতিও আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com