রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে অবৈধ পশুরহাট অপসারণ দাবি মহাসড়কে তীব্র যানজটের অভিযোগ চুনারুঘাটে নারীকে গণধর্ষণের অভিযোগে যুবককে থানায় সোপর্দ ইউকের পোর্টসমাউথ এর লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত সীমান্তের ২০৬টি মন্ডপে নিরাপত্তা বিজিবি ॥ হবিগঞ্জের মাঠে ৩৪ প্লাটুন নজরদারিতে থাকবে ড্রোন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনষ্ঠিত হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজী মোখলেছুর রহমানের নির্বাচনী প্রচারণা ও ইশতেহার ঘোষণা লাখাইয়ে ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বাছির গ্রেপ্তার নবীগঞ্জ পৌরসভার পূজামণ্ডপে বিএনপি নেতা অলিউর রহমানের চাল-ডাল উপহার ডিআইজির কণ্ঠ নকল করে প্রতারণা ॥ মূলহোতা গ্রেপ্তার

হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শতাধিক রোগী হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হয়েছে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও সিঁড়িতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, প্রতিদিনই হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু শয্যা সংকটের কারণে গাদাগাদি করে থাকতে হচ্ছে। অনেককে মেঝে ও সিঁড়িতে অবস্থান করতে হচ্ছে। এ ছাড়া সময়মতো চিকিৎসক ও নার্সদের পাওয়া যায় না বলেও অভিযোগ করেছেন তাঁরা। রোগীদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে তাঁদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। নার্সদের কাছে কোনো বিষয়ে জানতে চাইলে অনেক সময় তাঁরা যথাযথ সাড়া দেন না। কেউ কেউ রোগীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ রয়েছে। আবার ফ্যান, লাইটসহ বিভিন্ন যন্তপাতি নষ্ট। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। ওয়ার্ডে জায়গার সংকুলান না হওয়ায় অধিকাংশ রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com