নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জ পৌরসভার ৯টি পূজামণ্ডপে চাল ও ডাল উপহার দিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি। তাঁর ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি পূজামণ্ডপে এক বস্তা চাল ও এক বস্তা ডাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ৩টায় নবীগঞ্জ শহরের গোবিন্দ জিউর আখড়ায় এ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল রায়, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অনন্ত কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী, হোমল্যান্ড আইডিয়ার স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ডা. তাপস আচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীলকণ্ঠ দাস সামন্ত নন্টি, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর সাধারণ সম্পাদক বিভু আচার্য, সলিল বরণ দাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ার সভাপতি প্রণব চক্রবর্তী, আখড়ার সাবেক সভাপতি সবিনয় কর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদার, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান অনিক, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অলিউর রহমান অলি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে। তাঁর দাবি, আগের বছরগুলোতে সরকার প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি চাল দিলেও এ বছর ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিজের উদ্যোগে নবীগঞ্জ পৌরসভার নয়টি পূজামণ্ডপে চাল ও ডাল উপহার হিসেবে পৌঁছে দিচ্ছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।