বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে মামলা ॥ হুমকির মুখে নিরিহ পরিবার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লী এলাকা হরিনগর গ্রামে দীর্ঘ প্রায় দেড়যুগ যাবত স্বামীর সংসার করে যাচ্ছেন রোসনা আক্তার। এরই মধ্যে তিনি চার সন্তানের মা হয়েছেন। স্বামী দীর্ঘদিন যাবত মদ-গাঁজা সেবন করে তাকে ও কন্যাদের অনেকবার মারপিটসহ নির্যাতন করে আসছিল। ভবিষ্যত জীবন চিন্তা করে চোঁখের পানি মাটিতে ফেলে নীরবে সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছিলেন তিনি। অত্যাচারের মাত্রা বাড়াতে থাকে স্বামী কাজল। অবশেষে গত ২১ ফেব্রুয়ারি রাতে কাজল অতিরিক্ত মাদকসেবন করে স্ত্রী ও দুই কন্যাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রোসনা নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে-নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের ছন্তর মিয়ার পুত্র কাজল মিয়া একজন মাদকসেবী এবং জুয়াড়ি। সে মাদকসেবন ও জুয়া খেলার সাথে আসক্ত থাকে। তার প্রতিবাদ করেন স্ত্রী রোসনা। কিছুতেই কাজল স্ত্রীর কথা রাখেনি। গত ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় মাদকসেবন করে স্ত্রী রোসনা আক্তার ও দুই কন্যা মোছাঃ লুৎফা আক্তার ও মোছাঃ সাদিয়া আক্তারকে বেধড়ক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি আগুন দিয়ে তাদের ব্যবহারের কাপড় পুড়িয়ে দেয়। তারা আত্মরক্ষার্থে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরদিন ২২ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর মাদকাসক্ত কাজলকে আসামী করে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রোসনা। অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই নাঈম একদল পুলিশ নিয়ে বিষয়টি তদন্ত করেন। মামলার বাদিনী রোসনা আক্তার প্রতিনিধিকে জানান, মামলার পর থেকে তিনি সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এরপর ও মাদকাসক্ত স্বামী কাজল মামলার প্রতিশোধ নিতে তাদেরকে হন্য হয়ে খুুুঁজছে। তার দুলাভাই মোঃ মোস্তফা কামাল জানান, মামলার পর থেকে রোসনা জীবনের নিরাপত্তাহীনতায় আছে। মাদকাসক্ত কাজল বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই নাঈম জানান-অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। পেশাগত দায়িত্বে প্রশিক্ষনে যাওয়ায় মামলার কার্যক্রম কিছুটা বিলম্ব হচ্ছে। অচিরেই মাদকাসক্ত কাজলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com