শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার বর্ষপূর্তি উদযাপন লাখাইয়ে কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক দুর্গা পূজায় অংশগ্রহণ থেকে বিরত থাকুন ॥ তবে বিঘ্ন সৃষ্টি করা যাবে না শহরে টমটম চলবে সাড়ে ৬শ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু শোকের মাতম চুনারুঘাটে অলিপুরে ট্রাক চাপায় লাখাইয়ের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ

উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উচাইল গ্রামের হীরা মিয়া ও তার ভাই চাঁন মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকাল ১১টার দিকে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে বিরোধের জেরে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে চাঁন মিয়ার পক্ষের কুদ্দুস মিয়া (৪৫), ইব্রাহিম (২৫), হেলেনা (২০), উজ্জ্বল (২০) ও হাবিবা আক্তার (২০) রয়েছেন। অপরদিকে হীরা মিয়ার পক্ষের হীরা মিয়া (৭০), জাদু মিয়া (৪৫), আরজুদা (৪০), হেনা (৩০), রগু মিয়া (৪৫) ও মোসাহিদ (২২) আহত হন। আহতদের উদ্ধার করে শুক্রবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কুদ্দুস মিয়া ও ইব্রাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com