বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখি সংঘর্ষ ॥ ৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামকস্থানে বাস-ট্রাক-অটোরিকশার ত্রি-মুখি সংঘর্ষে মহিলাসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। গতকাল রবিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- রাহেলা বেগম (২৫), আফিয়া বেগম(৩০), অজিত সরকার (৪০), আবু ফয়েজ চৌধুরী(৫০), জুবায়ের মিয়া (৩৫)। জানা যায়- রবিবার সকালে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি গাছ বুঝাই ট্রাকের সাথে ত্রি-মুখি সংঘর্ষ বাঁধে। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় যাত্রীবাহী বাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক এবং সিএনজি অটোরিকশাকে আটক করে স্থানীয়রা। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রী-চালকসহ ৫জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা নবীগঞ্জ-আউশকান্দি সড়ক অবরোধ করে যান-চলাচল বন্ধ করে দেয়। এতে প্রায় ১ ঘন্টা যান-চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com