বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুর ট্রাক চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রাক চাপায় শিফা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিফা আক্তার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (রতনপুর) গ্রামের বাহার মিয়ার কন্যা। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাস-ফিল্ড নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দু’পাশে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশু মেয়েটি মহাসড়ক পাড়াপাড় করার সময় দ্রুত গতিতে আসা সিলেটগামী একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশু মেয়েটি মারা যায়। তবে ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com