বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দরিদ্র মায়ের দুই যমজ সন্তান শিশু দুইটির পা জোড়া অবস্থায় ॥ দুঃশ্চিন্তায় রিকশা চালক সেলিম ও তার স্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একই মায়ের দুই যমজ সন্তান। প্রায় ৮ বছর আগে মাত্র কিছু সময়ের ব্যবধানে দুইজনই দরিদ্র রিকশা চালকের ঘর আলো করে আসে। কিন্তু বিধিবাম। জন্ম থেকেই শিশু দুইটির পা জোড়া অবস্থায় জন্ম নেয়। এরপর থেকেই এই দুই শিশুর লালন পালন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েন রিকশা চালক সেলিম ও তার স্ত্রী। বর্তমানে তাদের বয়স ৮ বছর হলেও পা দুইটি জোড়া লাগানো অবস্থায় এখনও রয়েছে। টাকার অভাবে জন্মের এতোদিন পার হয়ে গেলেও অস্ত্রোপচার করা যায়নি তাদের। এ কারণে দুই ভাই বোনকে সারাণই একসঙ্গে থাকতে হচ্ছে। এরই মাঝে জন্মের কয়েক বছরের মাথায় মারা যায় তাদের মা আকলিমা বেগম। মা মারা যাবার পর থেকে আরও বিপাকে পড়েন রিকশা চালক সেলিম। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এ প্রতিনিধির কাছে অর্থাভাবে সন্তানদের চিকিৎসা করাতে না পেরে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার পাহাড়পুরের গ্রামের বাসিন্দা সেলিম মিয়া আগে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু জোড়া লাগানো দুই শিশুকে লালন পালন করতে গিয়ে তিনি এখন আর রিকশা নিয়ে বের হতে পারেন না। আদরের দুই সন্তানকে নিয়েই জীবন জীবিকার তাগিদে তাকে ছুটতে হয় বিভিন্ন মাজারে ওরসে। লোকজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা যা পান তা দিয়েই নিজের পাশাপাশি দুই সন্তানের ভরণ পোষণ করেন।
তিনি জানান, ছেলে মেয়ে দুইটির পায়ের পাতা লাগানো। ফলে অস্ত্রোপচার করে তাদের আলাদা করা জরুরি হয়ে পড়েছে। চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে চিকিৎসকের কাছে গিয়ে জেনে এসেছেন যে এর জন্য প্রচুর টাকার প্রয়োজন।
তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন, সঠিকভাবে অস্ত্রোপচার করাতে পারলে, তাদের আলাদা করা যাবে। কিন্তু তার জন্য তো অনেক টাকার প্রয়োজন, যা আমার কাছে নেই। চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসায় খরচ হবে কয়েক লক্ষ টাকা। এত টাকা পাবো কোথায়। কাওসার ও ফাহিমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সেলিম মিয়া। তারা তাদের সন্তানদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com