শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪১৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে মাদক প্রতিরোধে সকলকে একযােগে কাজ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ লাখাই ৩ আসনের এমপি এবং আইন শৃখলা কমিটির প্রধান উপদেষ্ঠা অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সোমবার ১১টায় উপজেলা সভাকক্ষে লাখাই উপজেলা আইন শৃংখলা কমিটি সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় এমপি আবু জাহির বলেন, আঞ্চলিক মহা সড়কে পুলিশের টহল জোরদার সহ রাস্থার উপরে গাড়ি রাখলে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে জরিমানা নিশ্চিত করা এবং লাখাইকে একটি সুশৃঙ্খল ও শান্তিপুর্ন এলাকায় রূপ দিতে মাদক, জুয়া, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অন্যায় কাজ প্রতিহত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পাশাপাশি জনপ্রতিনিধি সহ সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা সভার করার কথা উল্লেখ করেন। উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, লাখাই থানা ওসি সাইদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ইয়াছিন আরাফাত রানা, ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, শেখ মুক্তার হােসন বেনু, আব্দুল হাই কামাল, আব্দুল কদ্দুছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com