বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জে ১ চেয়ারম্যান ও ৪ ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলার ১টি চেয়ারম্যান ও ৪টি ওয়ার্ডে সদস্য পদে ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন হবে আগামী ২০ অক্টোবর। আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী তফসিল চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান। মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তারদের জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য, শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদে, লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদে এবং বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com