বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাদক নিয়ন্ত্রন ও আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি সম্মাননা ২০২০ পেলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। গত শুক্রবার (২৮ আগস্ট) বিকালে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক প্রদত্ত এই পুরষ্কার গ্রহন করে ওসি শেখ নাজমুল হক। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গত শুক্রবার (২৮ আগস্ট) বিকাল তিন টায় এ পুরস্কার প্রদান করা হয়। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি ও প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। স্থানীয় সূত্র জানা যায়- চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিসেবে শেখ নাজমুল হক যোগদান করার পর থেকে আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছেন। করোনায় অসহায় মানুষদের ঘরে ঘরে নিজের জীবনের তোয়াক্কা না করে খাবার পৌঁছে দিয়েছেন। এছাড়া মাদকের বিরুদ্ধে থানার সকল পুলিশ সদস্যদের সাথে নিয়ে জিহাদ ঘোষণা করে কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে ওসি শেখ নাজমুল হক জানান- ‘এই সব তো নিত্যদিনের কাজ ও দায়িত্ব। মাদক যুব সমাজকে ধংস করে দিচ্ছে। মাদক সেবন থেকেই নানা অপরাধের সৃষ্টি হয়। যা আইন-শৃংখলা রক্ষায় মারাত্মক হুমকী। তাই আইন-শৃংখলা রক্ষা করতে হলে আগে মাদককে দমন করতে হবে। আমার কাছে মাদকের ক্ষেত্রে কোন আপোষ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com