শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক মেরামত উদ্বোধনের আগেই ভাঙন শুরু

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫৫৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের সংস্কার কাজ নির্ধারিত সময়ের ৬ মাস বিলম্বে সম্পন্ন করেও উদ্বোধনের আগেই বেহাল দশা দেখা গেছে। ভেঙে গেছে এ সড়কটির অনেক অংশ। সড়কের অনেক স্থানে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য-সড়কে তৈরি হয়েছে মরণ ফাঁদ। জনগুরুত্বপূর্ণ নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের অনেক স্থানে উঠে গেছে কার্পেটিং। নিম্নমানের মালামাল ব্যবহারের কারণেই উদ্বোধনের আগেই ভেঙে গেছে সড়ক এমন অভিযোগ সাধারণ মানুষের। যদিও ইতোমধ্যে সড়কটির ভাঙা অংশ সংস্কার করে দেয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে।
সূত্রে জানা যায়, ২০১৮ সালের শেষের দিকে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের প্রায় সাড়ে ১০ কিলোমিটার অংশ জুড়ে ৮ কোটি ৫১ লক্ষ টাকা কাজটি টেন্ডারে পায় হবিগঞ্জের মেসার্স হাসান বিল্ডার্স। কার্যাদেশ পাওয়ার পর গত ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে এ সড়কের সংস্কার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯ সালের ৩০ জুলাই কাজ সম্পন্ন করার কথা থাকলেও কাজে ধীরগতির কারণে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও কাজ সম্পন্ন করা হয়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ৬ মাস পর কাজ সম্পন্ন করা হয়। সড়কের সংস্কার কাজ শেষে বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নিম্নমানের মালামাল ব্যবহারের কারণে কাজ শেষ করার পর থেকেই বিভিন্নস্থানে ভেঙে গিয়ে সৃষ্টি হয় গর্তের, উঠে যায় সড়কের কার্পেটিং।
এরই মধ্যে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের চৌধুরী বাজারের নিকটে সড়কের মধ্যখানে গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও নাদামপুর মাদ্রাসা পয়েন্টে ইতোমধ্যে সড়ক ধ্বসে গেছে। এর বাইরেও নাদামপুর স্কুল, বাউসা পয়েন্ট, বাউসা মাদ্রাসা পয়েন্ট, রিফাতপুর, বাউসা বাজারসহ সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গেছে এবং ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে ফারাবি হাসান নামে এক কলেজে শিক্ষার্থী জানান, এই সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘ প্রতিক্ষার পর সংস্কার হলেও নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কটির অধিকাংশ স্থান ভেঙে গেছে।
সচেতন মহল বলছেন, সড়কটি মেরামত করতে যে সময় লেগেছে ভাঙন শুরু হতে সে সময় লাগেনি। উদ্বোধনের আগেই যদি ভাঙন শুরু হয় তাহলে এর দায়ভার কার।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সাব্বীর আহমেদ বলেন, পাহাড়ি ঢলের কারণে সড়কের ভাঙা অংশ সংস্কার করে দেয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে পত্র দেয়ার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com