শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে সুদের টাকা নিয়ে বাড়িঘরে হামলার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সুদের টাকার জন্য বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগি তাজুদ মিয়া। পরিবারে অভাব অনুটন দেখা দিলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়ার পিতা আলী মিয়া তাজুদ মিয়া গত চৈত্র মাসে সুদে ২ হাজার টাকা আনেন সুফিয়া বেগম নামে এক মহিলার কাছ থেকে। গত জৈষ্ঠ্য মাসে ২ হাজার টাকার সুদে ১ হাজার টাকা লাভ দেওয়া হয়। পরবর্তীতে সব টাকা দেওয়া হবে জানান ও তিনি। এনিয়ে তাজুদ মিয়া সাথে মনোমালিণ্য সৃষ্টি হয় সুফিয়া বেগমের। এক পর্যায়ে এই ২ হাজার টাকার জন্য বিষয়টি নিয়ে শালিস বিচার পর্যন্ত গড়ায়। এরই জের ধরে গত (৪ জুলাই) বিকেলে সুফিয়া বেগমের লোকজন তাজুদ মিয়ার বাড়িতে হামলা ও বাড়িঘরে ভাংচুর করা হয়েছে এমন অভিযোগ তুলেন। এ ঘটনায় তাজুদ মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গোপলার বাজার ফাঁড়ি পুলিশকে তদন্ত করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com