বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বলবারচক গ্রামে গৃহবধূকে জোড়পূর্ব বিষপান করিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের দাবী পুরণ না করায় এ পাষন্ড স্বামীর নির্যাতনের পর স্বপ্না আক্তার (২৮) নামের এক গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বলবারচক গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার বলবার চক গ্রামের কদর আলীর পুত্র মন্নান মিয়ার সঙ্গে প্রায় ১২ বছর আগে একই উপজেলার নিজামপুর গ্রামের মৃত আব্দুল মুছাব্বির গেদা মিয়া স্বপ্না আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মন্নান মিয়া যৌতুকের জন্য স্ত্রী স্বপ্নার উপর চাপ সৃষ্টি করে। শুরু করে নির্যাতন। এতে সে বাধ্য হয়ে পিত্রালয় থেকে টাকা এনে দেয়। এরই ধারাবাহিকতায় ইদানিং মন্নান আরো টাকা এনে দেয়ার জন্য স্ত্রী স্বপ্নাকে বলে। এতে সায় না দেয়ায় শুরু হয় নির্যাতন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে মন্নান সহ অন্যান্যরা স্বপ্নাকে নির্যাতন শুরু করে। এতে তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে স্বপ্না অচেতন হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে তার মুখে জোর করে বিষ ঢেলে দেয়া হয়। পরে মুমূর্ষ অবস্থায় স্বপ্নাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় স্বপ্না মারা। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্য জানান, লাশের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে আত্মীয় স্বজনের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com