বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জের কালনী গ্রামে ইউপি সদস্যকে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ইউপি মেম্বার শান্ত মিয়াকে কুপিয়ে হত্যা চেষ্টা প্রতিপক্ষের লোকজন। আশংকা জনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার শান্ত মিয়ার সাথে একই গ্রামের আছকির মিয়া ও ফরিদ মিয়া গংদের সাথে দীর্ঘদিন পূর্ববিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মেম্বার শান্ত মিয়া পাশের নোয়াবাদ গ্রামে একটি শালিস বিচারে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় সাথে থাকা তার চাচা গিয়াস উদ্দিন (৭৫) এগিয়ে এলে তার উপরও হামলা চালানো। হামলাকারীরা কুপিয়ে ক্ষতবিক্ষত করে ইউপি সদস্য শান্ত মিয়াকে। এ সময় শান্ত মিয়াকে বাঁচাতে তার ছোট বোন নার্গিস আক্তার এগিয়ে আসলে তার উপর হামলা চালানো হয়।
পরে এলাকার লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক শান্ত মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে রেফার করেন। তার অবস্থা সংকাটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ইউপি সদস্য শান্ত মিয়ার চাচাত ভাই ছালেক মিয়া জানান, একই গ্রামের আছকির ও ফরিদ মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ সকালে প্রতিপক্ষের লোকজন তার চাচাতো ভাই মেম্বার শান্ত মিয়াকে রাস্তায় একা পেয়ে হামলা চালায়।
এ দিকে ইউপি সদস্য শান্ত মিয়ার উপর পরিকল্পিত এ হামলার ঘটনায় জেলা চেয়ারম্যান ও মেম্বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com