বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মহানবীকে কটুক্তিকারির ফাঁসি ও হতাহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে বানিয়াচঙ্গে মিছিল

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৬৯০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ সোমবার বাদ আছর বড়বাজার জামেয়া ইসলামিয়া দারুল কোরআন টাইটেল মাদরাসা প্রাঙ্গণ থেকে শীর্ষ স্থানীয় আলেম-উলামার আহ্বানে ভোলার বোরহান উদ্দিনে মহানবীকে কটুক্তিকারি যুবকের ফাঁসি ও হতাহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানিয়াচঙ্গে মিছিল অনুষ্ঠিত হবে। গতকাল তাৎক্ষনিকভাবে বানিয়াচঙ্গে ভোলার বোরহান উদ্দিনে মহানবী মুহম্মদ (সাঃ) এর অবমাননাকারির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও বহু সংখ্যক মুসল্লি আহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। গতকাল রবিবার আছরের নামাজের পর বিক্ষোভ মিছিলটি গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচারী মাঠ সংলগ্ন সড়কে মিলিত হয়। পথসভায় মাওঃ আব্দুল জলিল ইউসূফী বলেন, একজন যুবক মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে ব্যাঙ্গ করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়। এর প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনের ধর্মপ্রাণ মুসল্লিগণের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালায়। এতে ৪ জন শহীদ হন এবং বহু মুসল্লি আহত হন। সুষ্ঠুতদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ক্বারী কমর উদ্দিন। পরবর্তীতে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে বাদ মাগরিব আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com