শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে আজিজুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বহরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিষ্ট মোঃ আজিজুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবর্গ শোক প্রকাশ করেছেন। গত ২০ এপ্রিল দুপুর ২টায় দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে বিকাল ৫টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজুর রহমান (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান ও সম্পাদক কাউছার মোল্লা, ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুুর্শেদ আলম, শফিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ গভীর শোক ও সববেদনা জ্ঞাপন করেন। মোঃ আজিজুর রহমান রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com