বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

ফু বাবার কেরামতী ॥ গণধোলাই খেয়ে ঠাই হয়েছে থানা হাজতে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার আশ্রয় নিয়ে এক মহিলার নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়ে এক ভন্ড উধাও হয়ে গেছে। সঙ্গীর আরেক ভন্ড ফু বাবা সালাউদ্দিন (৪২)কে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালীনগর গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে শহরের কালী বাড়ি রোডস্থ ডাচ্ বাংলা ব্যাংক এর সামনে। এ ঘটনায় মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
প্রতারণার শিকার শহরতলীর আলমপুর গ্রামের কাজল মিয়ার স্ত্রী বেদেনা বেগম জানান, ডাচ্ বাংলা ব্যাংকে তার একাউন্ট থেকে গতকাল দুপুরে ৫০ হাজার টাকা উত্তোলন করে নীচে নেমে আসেন। এ সময় ভন্ড সালাউদ্দিন ও তার সঙ্গীয় অপর ভন্ড মহিলাকে লক্ষ্য করে বলে “তোর সামনে অনেক বিপদ, তোর কাছে টাকা আছে, শিরনী দে” এ কথা বলার পর কৌশলে মহিলার ব্যাগে রক্ষিত ৫০ হাজার টাকার বান্ডিল হাতে নিয়ে তন্ত্র-মন্ত্র পড়ে ফু দিয়ে একটি কাগজের পুতলা ব্যাগে দিয়ে মহিলাকে বলে, “ব্যাগের চেইন লাগিয়ে বাড়ি চলে যা”। এরই মাঝে এক ভন্ড সটকে পড়ে। তৎক্ষনাৎ মহিলা ব্যাগে হাত দিয়ে দেখেন টাকা নেই, কাগজের পুতলা। এ সময় চিৎকার শুরু করলে লোকজন এসে ভন্ড ফু বাবা সালাউদ্দিনকে আটক করে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিয়ে ওসি তদন্ত জিয়াউর রহমান ঘটনাস্থলে এসে আটক ভন্ডকে থানায় নিয়ে যান। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পালিয়ে যাওয়া ভন্ডকে আটক করতে কমলগঞ্জে অভিযান চালালেও তাকে পাওয়া যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com