বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

পাহাড়িকার ইঞ্জিন বগিতে চড়ে ভ্রমন করায় ৬ যাত্রী কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের বগিতে চড়ে ভ্রমন করায় ৬ যাত্রীকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে তাদের আটক করা হয়। আটক যাত্রীরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামের চান্দ মিয়ার ছেলে রবিউল মিয়া (১৭), হবিগঞ্জ সদর উপজেলার মিঠুর চক গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে রাজু মিয়া (২৪), একই উপজেলার তেতৈয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে শাহবাজ মিয়া (১৯), জগতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাহবাজ মিয়া (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের সমর বুনার্জীর ছেলে সমীরণ বুনার্জী (৪৫) ও মাদারীপুর জেলার বাঙ্গুরা উপজেলার শহীদুল শেখের ছেলে ফয়সল শেখ (১৮)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, বুধবার বিকেলে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ এসে পৌঁছালে ওই যাত্রীরা ইঞ্জিন বগিতে উঠে রওনা হন। খবর পেয়ে জিআরপি পুলিশ তাদের আটক করে। পরে সন্ধ্যায় আটক ৬ জনকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে গত ৩১ আগস্ট শায়েস্তাগঞ্জ জংশন থেকে চট্টগ্রামগামী উদয়ন ও ঢাকাগামী উপবন এক্সেপ্রেসের ছাদে চড়ায় ১৪ জনকে আটকের পর কারাগারে পাঠায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com