শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা মূলক সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ের মাটিতে কোন মাদক, জঙ্গী ও দাঙ্গাকারীদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেল রবিউল ইসলাম। তিনি বলেন মাদক, দাঙ্গা, জঙ্গীবাদ, প্রযুক্তির অপব্যবহার, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সকল অপরাধ নির্মুলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। অপরাধ কর্মকাণ্ড নির্মুলে সরকারের সেই জিরো টলারেন্স নীতিতে পুলিশ বাহিনী আন্তরিকতার সাথে কাজ করে চলেছে। ইতোমধ্যেই হবিগঞ্জের থেকে অভিযান চালিয়ে মাদক চক্রের হোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক, দাঙ্গা, ও জঙ্গীবাদ নির্মুলেও প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি, প্রযুক্তির অপব্যবহার, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপরাধীরা যতোই ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। গতকাল বুধবার দুপুর ২ টায় লাখাই থানা পুলিশের আয়োজনে ছাত্র-ছাত্রী ও অভিভাকদের মধ্যে সচেতনতামূলক সমাবেশে তেঘরিয়া এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তেঘরিয়া এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হুসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com