বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে অবৈধভাবে বালু রাখার দায়ে ১ ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৮৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে বালুর রাখার কারণে জাকারিয়া চৌধুরী নামে এক বালু ব্যবসায়ীকে দশ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রায় প্রদান করেন বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার।
এসময় জাকারিয়া চৌধুরীর কাছ থেকে মুচলেকা রেখে আগামী দুইদিনের মধ্যে সড়কের পাশ থেকে সব বালুর স্তুপ সরানোর জন্য তাকে নির্দেশ দেয়া হয়।
জানা যায়, জাকারিয়া ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের হাজী জিলু মিয়ার চৌধুরীর পুত্র। রোববার হবিগঞ্জ থেকে বানিয়াচং আসার পথে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার রাস্তার মধ্যে ট্রাক দাঁড় করিয়ে বালু নামাতে দেখেন। পরে ইউএনও তার গাড়ি থামিয়ে ট্রাকের কাছে গিয়ে বালুর মালিক কে জানতে চান। একপর্যায়ে সেখানেই বালুর মালিক জাকারিয়া চৌধুরী বলে জানতে পারেন। এসময় জাকারিয়া সেখানেই উপস্থিত ছিলেন। তাৎক্ষনিক ওই বালুর মালিককে আটক করে বানিয়াচং থানা পুলিশের মাধ্যমে তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার।
দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রতœা ব্রিজের কাছে ও শুটকিসহ বিভিন্ন জায়গায় বালু ফেলে যান চলাচলে বিঘœ ঘটিয়ে আসছে কতিপয় ব্যবসায়ী। এ নিয়ে জাতীয়, স্থানীয়সহ বেশ কয়েকটি পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি আমার এমপি ডটকমের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আমারএমপিতে মহাসড়কের বালুর স্তুপ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন স্থানীয় অ্যাম্বাসেডর।
সেই সংবাদ ও ভিডিও দেখে ত্বরিতগতিতে কাজ করলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com