সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

চুনারুঘাটে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ আটক ২

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত বুধবার রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চান্দপুর চা-বাগান এলাকার মৃত নেংরু কর্মকারের ছেলে বিষু কর্মকার (৪২) এবং একই এলাকার মৃত বুদ্ধেশ্বর সাঁওতালের ছেলে নিপেশ সাঁওতাল (২২)।
অভিযান পরিচালনাকারী দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চান্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বিষু কর্মকার ও নিপেশ সাঁওতালকে ঘেরাও করে তাদের কাছে থাকা পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক দুজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়। উদ্ধার করা গাঁজাসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com