রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ট্রাক-ম্যাক্সি সংঘর্ষ ম্যাক্সি চালকসহ নিহত ২, আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৯০৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে ম্যাক্সি চালক ও ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-ম্যাক্সি চালক চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের জাহের মিয়া (২৮) ট্রাকের হেলপার। তবে হেলপারের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, মাধবপুর থেকে যাত্রী নিয়ে একটি ম্যাক্সি (হবিগঞ্জ-ছ-১১-০০৩০) হবিগঞ্জে আসছিল। ম্যাক্সিটি হাড়িয়া নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-২২৮৯) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাক ও ম্যাক্সি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ম্যাক্সি চালক জাহের মিয়া ও ট্রাকের হেলপার অজ্ঞাত (১৮) ঘটনাস্থলেই মারা যায়। আহতদের মধ্যে ম্যাক্সি যাত্রী দিলীপ বোস (৬০), সমর দাস (৩৫), রাম চক্রবর্তী (২৫), অজ্ঞাত (২২) ও আমজাদ হোসেন (২৭)কে মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনতা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ম্যাক্সি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান-নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com