স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় দুই দলের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের স্কুল ছাত্রী বাড়ী ফিরার পথে স্বপন মিয়া
স্টাফ রিপোর্টার ॥ শহরের মোহনপুরে সম্পত্তির লোভে গর্ভধারিণী মাকে নির্যাতনের অভিযোগে পুলিশ কুলাঙ্গার পুত্র আকিকুর রহমান সাজন (৩৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে সদর থানার এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোহনপুর এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র আকিকুর রহমান সাজন ও তার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র মাহফুজ নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে রাগীব রাবেয়া কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। বিক্ষোভকারীরা বাস চালকের শাস্তি ও ওই স্থানে গতিরোধক বাধ নির্মাণের দাবী জানান। এ সময় দুটি গাড়ি ভাংচুর করা হয়। গত মঙ্গলবার দুপুরে কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা মিছিলসহকারে পানিউমদা এলাকায় মহাসড়ক অবরোধ এবং
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকা থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে থানার এস.আই আবুল কাসেম ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের আনু ভূইয়ার ছেলে মাইনুল ইসলাম সুমন (৪০) ও একই গ্রামের আমানত উল্লার ছেলে সুমন মিয়া
প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল ২৮ মার্চ মঙ্গলবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফরাস উদ্দিন আহমেদ শরীফির সভাপতিত্বে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বয়ান ও দোয়া করেন হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মজিদ। তিনি কলেজ প্রতিষ্ঠাতা, শিক্ষক-শিক্ষিকা, জিবি সদস্য ও শিক্ষার্থীসহ দেশবাসীর
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার কৃষ্ণপুর কবরস্থান থেকে শাহেনা খাতুন (৩৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই কামরুল ইসলাম লাশ উদ্ধার করেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়- উপজেলার বহরা ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের ইদন মিয়ার মেয়ে শাহেনা খাতুনকে প্রায় ১২ বছর আগে
স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সোমবার সন্ধায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়ার সভাপত্বিতে এবং মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসুচির মাধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবীগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত
সিলেট প্রতিনিধি ॥ সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহল থেকে ৪ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনা অভিযানের তৃতীয় দিন গতকাল সোমবার ওই ভবনের নিচতলায় এ মরদেহ পাওয়া যায়। এর মধ্যে ৩জন পুরুষ ও ১ জন নারী। গতকাল সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা অভিযান শেষ করেননি, পুরোপুরি