স্টাপ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুলের প্রায় সাড়ে ৮লাখ টাকা আত্মসাত, স্কুল ফাকি, শিক্ষকদের হয়রানিসহ নানান অনিয়মের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে স্কুল ম্যানেজিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়,
প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ওমরা হজ্বে যাওয়ার প্রাক্কালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গত মঙ্গলবার রাত ১১টায় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাত করেন। দীর্ঘ সময় নিয়ে এই সাক্ষাতকালে বেগম খালেদা জিয়া মেয়র জি কে গউছের শারীরিক খোঁজখবর নেন। এছাড়াও মামলার সর্বশেষ অবস্থা, তার সন্তানদের পড়ালেখা,
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ হাওড়জুড়ে এখন কেবলই হাহাকার। ফসল হারানোর শোকে ঘরে ঘরে কান্না। চৈত্রের টানাবর্ষণ আর পাহাড়ী ঢলে সর্বস্বান্ত লাখো কৃষক। বানিয়াচং-আজমিরীগঞ্জের প্রত্যান্ত হাওরাঞ্চল প্রায় পুরো ফসলের মাঠই পানির নিচে। কৃষককের ঘাম ঝরানো ফসলের মাঠে বিস্তীর্ণ জলরাশি। কোথাও বুক পরিমান আবার কোথাও তার চেয়ে বেশী। হাওড় জুড়ে থাকা ফসলের মাঠ সপ্তাহের ব্যবধানে
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরসঙ্গী নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হবিগঞ্জের কৃতিসন্তান অশোক মাধব রায় ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল দেশে ফিরেছেন। ভারত সফরকালে বাংলাদেশের পক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং ভারতের নৌ পরিবহন সচিব রাজিব কুমার শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির উপস্থিতিতে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত একটি চুক্তি,
স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ১৭ পদে ২টি প্যানেলে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বর্তমান সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের নেতৃত্বে সৈয়দ কামাল-সুমন-মামুন প্যানেলে ১৭ জন এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদার নেতৃত্বে শামসুল হুদা-আলমগীর-মাহবুব প্যানেলে ১৭জন মনোনয়নপত্র দাখিল করেন। দু’প্যানেলে বাহিরে সভাপতি পদে স্বতন্ত্র
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাস চাপায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। তিনি দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত শকই উল্লার স্ত্রী শারফুল বিবি (৭০)। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া গ্রামের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময়ে শারফুল বিবি বাড়ির পাশে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা-থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরা পালনের অনুমতি পেয়েন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ। স্থানীয় সরকার মন্ত্রণালয় এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার এই তথ্য নিশ্চিত করেন। হবিগঞ্জের পৌর মেয়রকে ওমরায় যেতে গত ৫ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। তাকে বিমানবন্দরে যাওয়ার পথে বা বিমানবন্দরে কোন ধরনের হয়রানি না
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে নির্মাণের প্রায় ১ মাসের আগেই আমু-নালুয়া চা-বাগান সড়কের বটের তলা এলাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে ১ কি.মি রাস্তায় তিনটি ব্রীজ ধেবে গেছে ও ব্রীজের দু’পাশে ১ ফুট পরিমান গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই রাস্তায় যান চলাচলে দূর্ঘটনার আংশকা বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শাক দিয়ে মাছ
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আব্দুল মন্নাফ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকাল ৪টায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এ রায় প্রদান করেন। আব্দুল মন্নাফ পৌর শহরের পূর্ব মাধবপুর এলাকার মৃত আফিল উদ্দিনের ছেলে। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ