স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন ওরফে সুজনকে (৩৫) গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রিচি ইউনিয়নের রিচি আরিয়াকোনা এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত দেড়টার দিকে রিচি আরিয়াকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন ওরফে সুজনকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মতিন সুজন রিচি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।