চুনারুঘাট প্রতিনিধি ॥ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে চুনারুঘাটে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে রাণীগাঁও ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানু সাহেবের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী। আহলে সুন্নাত ওয়াল জামাত রাণীগাঁও ইউনিয়ন শাখা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নূরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা ছোলাইমান খাঁন রাব্বানী, আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখা সেক্রেটারী মাওলানা কাজী ফজলুল হক, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউছার আহমেদ রুবেল। এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, ইসলামিক যুব ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা সেক্রেটারী হযরত মাওলানা খন্দকার তৌফিকুল ইসলাম শোয়াইবি, ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ ও রাণীগাঁও ইউনিয়ন শাখার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনা নেতৃবৃন্দসহ বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এ সময় বক্তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।