রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ হবিগঞ্জ কারাগারে জামিননামা পৌঁছার আগেই চির মুক্তি পেলেন নবীগঞ্জের জয়নাল ॥ আজ দাফন অনুমোদন ছাড়াই বাউল গানের আয়োজন ॥ অশ্লীলতার অভিযোগ প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বর্জ্যের স্তূপ ॥ ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটর নালুয়া চা বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার শহরে ফুঁ-মলম পার্টি চক্রের উপদ্রব ॥ আসমা আটক

লস্করপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মাঝে ১শ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সহায়তা বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। সহায়তা হিসেবে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হুইপ জি কে গউছ বলেন, উজান থেকে নেমে আসা বানের পানিতে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁধ সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। এই সহায়তার ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর ফায়দা নেওয়ার সুযোগ নেই। যারা প্রকৃত ক্ষতিগ্রস্থ, তারাই সরকারি সহায়তা পাবেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরবাড়ি পুনর্নিমাণ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com