বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে যানজটে নাকাল মানুষ মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার ট্রেনের টিকিট কালোবাজারি রোধে স্বপ্রণোদিত মামলা তদন্তে পিবিআই হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি নবীগঞ্জে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা হবিগঞ্জ জেলা প্রশাসক মুকিবকে সামাজিক সংগঠন এর সম্মাননা ক্রেস্ট প্রদান চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে জায়দুল মিয়া হত্যা মামলায় পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গতকাল বুধবার (৭ অক্টোবর) সকালে হবিগঞ্জ সদর থানাধীন রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বানিয়াচং উপজেলার মন্দুরী গ্রামের মৃত ছিদ্দিক উল্লাহর ছেলে বদির মিয়া (৪৪) ও শামিম মিয়া (৪০), সিরাজুল ইসলামের ছেলে রাহীন মিয়া (৩০), তাইদুল মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৫) এবং বছর উদ্দিনের ছেলে নূর আলম (৩৫)।
এসআরবি সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর মন্দুরী গ্রামের বড় রাস্তায় জায়দুল মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা করেন।
মামলার পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৫ অক্টোবর মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামিকেও গ্রেফতার করে এসআরবি।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com