নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা এবং হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, ডঃ রেজা কিবরিয়া ও তার সহধর্মিণী সিমি কিবরিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর যুবদল।
গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক বিশাল প্রতিবাদ পথসভা আয়োজিত হয়। নবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদারের পরিচালনায় এতে অংশ গ্রহণ করেন, হবিগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নুর হোসেন চৌধুরী সোহান, উপজেলা যুবদল নেতা কিবরিয়া চৌধুরী, রাজ্জাক মিয়া, পৌর যুবদলের সদস্য মোঃ হাসান চৌধুরী, নাজমুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার, শাকিল মিয়া, আরশ আলী, ফুল মিয়া, আনিপ মিয়া, বুলবুল আহমেদ, কাউছার মিয়া, জাবেদ মিয়া, জসিম উদ্দিন, লিপটন মিয়া, তনময় আহমেদ, নাজু মিয়া, মিলু মিয়া, ঝিনুক মিয়া, সাগর মিয়া, নিশাদ মিয়া, সাইফ আহমদ অন্তুু মিয়া, লোকমান হোসাইন, সামাদুল ইসলাম, মাহমুদুল হাসান, ফারুক পাঠান, আদিল আহমেদ, সেলিম মিয়া, সালমান আহমেদ, জাকির মিয়া, কাফি মিয়া, শিহাব আহমেদ, তানভিরুল ইসলাম, লিজু আহমেদ, রুহেল আহমেদ, রাফি আহমেদ, জিয়াউল হক জিয়া, সেলিম আহমেদ, হাদি মিয়া, তারেক চৌধুরী, আলামিন চৌধুরী, পারছু মিয়া, সিজু মিয়া, আসাদ আহমেদ, কাশেম, সাকিব, লিমন, রবিউল, মিফতাজ, জামিল, ইবরাহিম, সুমন, ফয়ছল, সাজু, হাবিবুর রহমান, জামিল আহমেদ, হাফিজুর, জাকারিয়া, রাহি, রামিম, মনসুর, কবির, জহির, নাঈম, অভি, সাগর, সাকিল, শাহরিয়ার, মাহিসহ মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের হাজারো নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং সংসদ সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নানা রকম স্লোগান দেন। পথসভায় বক্তারা বলেন, স্বৈরাচারী শক্তির পতনের পর থেকে দেশজুড়ে আওয়ামী লীগের দোসররা নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নবীগঞ্জের মাটিতে এ ধরনের কোনো নৈরাজ্য বরদাশত করা হবে না। একই সাথে তারা আরো উল্লেখ করেন, আমাদের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণী সিমি কিবরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। কিন্তু নবীগঞ্জের সর্বস্তরের মানুষ এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন, অপপ্রচার চালিয়ে তাদের জনপ্রিয়তায় আঁচ আনা যাবে না। যুবদলের প্রতিটি কর্মী সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক ও আইনিভাবে এই অপপ্রচারের জবাব দেবে। পথসভায় যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী বক্তব্য রাখেন। সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ভবিষ্যতে আওয়ামীলীগের কোনো অপচেষ্টা বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।