স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোর পথে সামাজিক সংগঠন এর পক্ষ থেকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল সকালে নেতৃবৃন্দ জেলা পরিষদে গিয়ে প্রশাসক আহমেদ আলী মুকিব এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা সংগঠনের পক্ষকে প্রশাসকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম সুরুজ আলী, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ক্বরী এম এ মতিন, সহকারী উপদেষ্টা রুহুল আমিন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াছিনুর রহমান উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আলম চৌধুরী, সহ-সভাপতি সুমন আহমে জামী, আব্দুল ওয়াদুদ সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান, নাজির আহমেদ, অর্থ সম্পাদক আকাশ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, শাকিব খান, মোস্তাকিম আহমেদ খোকন, নাহিদ ইসলামসহ আরো অনেক। এ সময় নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকের কাছে কার্যক্রম তুলে ধরেন।