বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে যানজটে নাকাল মানুষ মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার ট্রেনের টিকিট কালোবাজারি রোধে স্বপ্রণোদিত মামলা তদন্তে পিবিআই হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি নবীগঞ্জে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা হবিগঞ্জ জেলা প্রশাসক মুকিবকে সামাজিক সংগঠন এর সম্মাননা ক্রেস্ট প্রদান চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বৈরাগী টিলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গতকাল বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোররাতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বৈরাগী টিলার পাশে অভিযান চালায়। সেখানে একটি বাঁশঝাড়ের ভেতর সাদা কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে জড়িত কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com