সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে দ্বিতীয় নবীগঞ্জের ইউএনও সুলতানা জেরিন

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। সিলেট বিভাগের সবকটি উপজেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিরলস প্রচেষ্টা এবং প্রশাসনিক দক্ষতার ফলেই এ অনন্য সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহজ ও দ্রুগামী উপায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের দিকনির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করা হয়। নিয়মিত মনিটরিং এবং প্রশাসনিক তৎপরতার কারণে স্বল্প সময়েই এ কার্যক্রমে অভাবনীয় সাফল্য আসে, যা বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করে। এ গৌরবময় কৃতিত্ব অর্জনের খবর ছড়িয়ে পড়লে নবীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করে বলেন, ইউএনও সুলতানা জেরিনের এই দক্ষ ও গতিশীল নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা আগামী দিনেও সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানের সব ক্ষেত্রে সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com