সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তানজিলা আক্তার (২০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ৫ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোজাম্মেল হোসেন এ তদন্ত কমিটি গঠন করেন। জানা গেছে, গত রোববার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে তানজিলা আক্তার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল আলম তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে রোগীর স্বজনরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তানজিলা মারা যান।
রোগীর স্বজনদের অভিযোগ, দ্বিতীয় তলায় নার্সদের কাছে নেওয়ার পর সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়নি। এ কারণে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে। সময়মতো অক্সিজেন দেয়া হলে রোগীর মৃত্যু হতো না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন সেবা দেওয়া হয়েছিল। অক্সিজেন দেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা সেবায় কোনো ত্রুটি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগ পর্যন্ত রোগীর স্বজনরা তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দেওয়ার কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে কারও দায়িত্বে অবহেলা বা চিকিৎসাসেবায় ত্রুটি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডাঃ হায়দার আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মেডিকেল অফিসার ডাঃ রামিসা তাসনীম ও ডাঃ মোঃ সালাউদ্দিন। তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com