বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।জরিমানা প্রাপ্তরা হলেন নোয়াপাড়া বাজারের আব্দুল মোত্তালিব, পিতা আব্দুল কদ্দুস। তাকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়া, পিতা আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায় জানান, জনস্বার্থে বাজারে তদারকি ও এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com