বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কে খানাখন্দ ভরপুর ॥ দুর্ভোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গর্তের গভীরতা বুঝতে না পারায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় চলাচল করছেন যানবাহনের চালক ও যাত্রীরা। রতনপুর-ছাতিয়াইন সড়কটি মাধবপুরের পাশাপাশি নাসিরনগর ও লাখাই উপজেলার মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো তলিয়ে থাকায় যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রোগী বহনকারী সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস চালকদের বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে।
সিএনজি অটোরিকশা চালক রহিম মিয়া বলেন, বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন কোথায় কত বড় গর্ত, তা বোঝা যায় না। যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে সবসময় দুর্ঘটনার ভয় থাকে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”
স্থানীয় যাত্রী কামরুল বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রাস্তার এই অবস্থা দ্রুত ঠিক না করলে মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সামছ্ জাবেদ বলেন, রাস্তাটির কাজ খুব শিগগিরই শুরু করা হবে। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের মাধ্যমে এ রাস্তার বাজেট হয়েছে। এবার রাস্তাটি সিসি ঢালাই করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com