বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল চালান তৈরি ॥ ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ করেছে বিজিবি

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল চালান তৈরির মাধ্যমে অবৈধভাবে জিরা পরিবহনকালে হবিগঞ্জ বিজিবি’র অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, কাস্টমস কর্তৃপক্ষের বিল অব এন্ট্রি সংক্রান্ত কাগজপত্র কালার স্ক্যানের মাধ্যমে জালিয়াতি করে অবৈধভাবে পণ্য পরিবহনের সময় ট্রাক ভর্তি ৩শ বস্তায় ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার এবং ৫০ লক্ষ টাকা মূল্যের ট্রাকটি জব্দ করে বিজিবি। জব্দকৃত জিরা ও ট্রাকের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ টাকা। বিজিবি সূত্র আর জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার উদ্দেশ্যে পরিবহন করা হতে পারে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিজিবি একটি বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট থেকে কিছু দুরে একটি ট্রাক রেখে চালক পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান ও জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা বিল এন্ট্রি ও চালানপত্রের কপি পাওয়া যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় বিল এন্ট্রি ও চালানপত্রগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। পরে জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিরার সম্পূর্ণ চালান এবং ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরা ও ট্রাক যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com