বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

লাখাইয়ে সেলিম হত্যা মামলার আসামি জামাল মিয়া গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বহুল আলোচিত সেলিম মিয়া (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জামাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল মিয়া লাখাই উপজেলার পশ্চিম রাঢ়িশাল গ্রামের খলিল মিয়ার ছেলে। তিনি মামলার ৬ নম্বর এজাহারনামীয় আসামি।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, নিহত সেলিম মিয়া অষ্টগ্রাম থানার শিবলী চাতাল গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াকে বিভিন্ন সাজে সাজিয়ে মেলা ও জনবহুল এলাকায় মানুষকে বিনোদন দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় লাখাই ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের একটি নির্জন রাস্তায় জামাল মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মিয়ার ওপর হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় লাখাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জ ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে জামাল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯ জানিয়েছে, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com