স্টাফ রিপোর্টার ॥ অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর মা-বাবার ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জ সদরের মজলিশপুর গ্রামের কৃতি সন্তান ডাক্তার সুজনা আখতার।
ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, শান্ত ও পরিশ্রমী হিসেবে পরিচিত সুজনা আখতার শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ থেকে সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। আজ থেকে তার নামের আগে যুক্ত হলো বহু কাক্সিক্ষত “ডাক্তার” উপাধি।
সুজনা আখতার মজলিশপুর গ্রামের সহজ-সরল ও পরিশ্রমী দম্পতি মোঃ মীর হোসেন ও সাফিয়া খানমের আদরের কন্যা। মেয়েকে ডাক্তার বানানোর জন্য এই দম্পতি জীবনের অনেক সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মেয়ের পড়াশোনার সব চাহিদা পূরণ করেছেন। আজ মেয়ের এই সাফল্যে তাদের সেই ত্যাগ সার্থক হলো।
গর্বিত পিতা মোঃ মীর হোসেন বলেন, “আমার মেয়ে আজ ডাক্তার হয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর নেই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন একজন মানবিক ডাক্তার হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করতে পারে।”
এলাকাবাসীর পক্ষ থেকে নবীন ডাক্তার সুজনা আখতারকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।