বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি ॥ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উত্তর বাজারে জননী এন্টারপ্রাইজ নামে একটি এলপিজি ডিলার প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি মজুদের অসঙ্গতি পাওয়া যায়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, ‘সেনা’ নামের বিক্রয়কারী প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওই ডিলারের কাছে এলপিজি বিক্রি করছে। এসব অনিয়মের বিষয় আমলে নিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল লতিফ, পিতা আব্দুল ছোবহান, সাং-মাঝিশাইলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়ন, অনুমোদিত সীমা অনুযায়ী এলপিজি মজুদ, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অধিক দামে এলপিজি বিক্রি ও অনুমোদনের অতিরিক্ত এলপিজি মজুদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com